নির্মানরত ভূতনি ব্রিজের পিলারে ফাটল। আতঙ্কে ভূতনি বাসী। ব্রিজের কাজ শুরু হওয়ার পর থেকেই নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ নির্মাণের বিষয়ে বেশ কয়েকবার সরব হয়েছে গ্রামবাসীরা। গত কয়েকদিন আগে তারা লক্ষ্য করে উনিশ এবং কুড়ি নম্বর পিলারে বিস্তর ফাঁক। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের ক্ষেত্রে এই বিপত্তি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাদের অভিযোগ পিলারের গার্ডারে সামান্য পরিমাণ ও নিম্নমানের সামগ্রী ব্যাবহারে এই ফাঁকের সৃষ্টি। কলকাতার উড়ালপুলের মত যাতে ভেঙে না পড়ে তাদের স্বপ্নের ভূতনি ব্রিজ তা নিয়ে আতঙ্কে ভূতনি তথা মানিকচকবাসী। অভিযোগ জানিয়েছেন নির্মাণ সংস্থা ও মানিকচক ব্লক প্রশাসনের কাছে।
ব্রিজ নির্মাণ সংস্থার কর্মকর্তা অঙ্কুর সামন্ত জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের
খবর পেয়ে পিডব্লিউডির কর্তাব্যক্তিরা প্রদর্শনে এলেও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/DsOYe9pWRtU